ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই কোটি টাকার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৬, ২৯ অক্টোবর ২০২২
দুই কোটি টাকার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় দুই কোটি ১০ লাখ টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ৩৪ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরীফ আহমেদ।

আটককৃতরা হলেন- উখিয়ার পালংখালী ক্যাম্পের নূর আহমদের ছেলে ২০ বছর বয়সী সাইদুল আমিন ও কুতুপালং ক্যাম্পের মোহাম্মদ রশিদ আহমদের ছেলে মো. আব্দুস সালাম।

Advertisement

লেফটেন্যান্ট কর্নেল শরীফ আহমেদ জানান, শনিবার বিকেলে পালংখালী ইউনিয়নের রহমতের বিল থেকে ২০ হাজার ইয়াবাসহ সাইদুলকে আটক করে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ৬০ লাখ টাকা। পরে ইয়াবাসহ সাইদুলকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, একইদিন ভোরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতুলি জলিলের এলাকা থেকে রোহিঙ্গা যুবক সালামকে আটক করেন বিজিবি সদস্যরা। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা। তাকেও উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!