বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাংনী সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আসমা ও আছিয়া একই এলাকার এনামুল শেখের মেয়ে।
শিশুদের মা মৌসুমি বেগম জানান, বাড়ির পাশের বাগানে কাঠবাদাম কুড়াতে যায় আছিয়া ও আসমা। কিছুক্ষণ পর ছটফট করতে করতে ঘরে ফেরে দুই বোন। এ সময় তাদের মুখ দিয়ে ফেনা ও লালা বের হচ্ছিল। টক খাওয়ালে উপকার হবে ভেবে জলপাই খাওয়ান পরিবারের লোকজন। কিন্তু কোনো লাভ না হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আসমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আছিয়াকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।
.png)
মৌসুমি আরো জানান, ইঁদুর মারার জন্য চালভাজায় বিষ মাখানো ছিল ওই বাগানে। বুঝতে না পেরে চালভাজা খেয়ে ফেলেছিল আসমা ও আছিয়া।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অপূর্ব পোদ্দার জানান, হাসপাতালে আনার আগেই শিশু আসমার মৃত্যু হয়। আছিয়ার অবস্থাও খুব খারাপ ছিল। তাকে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।