ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইঁদুর মারার ফাঁদে নিথর হলেন কৃষক

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৭, ৯ অক্টোবর ২০২২
ইঁদুর মারার ফাঁদে নিথর হলেন কৃষক
ফাইল ছবি

নাটোরের লালপুর উপজেলায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে দীপক রঞ্জন গণেশ (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার টিটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত কৃষক দীপক রঞ্জন গণেশ উপজেলার টিটিয়া গ্রামের নরেন্দ্রনাথের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে গণেশ তার নিজ জমিতে বিষ প্রয়োগ করতে যান। এ সময় পাশের জমির মালিক আহাদ আলীর ছেলে আকরাম হোসেন ইঁদুর মারার জন্য গুনা দিয়ে ফাঁদ পেতে পাতা দিয়ে ঢেকে রাখেন। এ সময় গণেশ যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

Advertisement

লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নাটোর নিথর
লিংক সফলভাবে কপি হয়েছে!