ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল প্রবাসীর

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৪, ১৪ অক্টোবর ২০২২
ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল প্রবাসীর
বিদ্যুৎস্পৃষ্ট: প্রতীকী ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ষোলনল উত্তরপাড়া এলাকায় ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক মিয়া নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে ঐ প্রবাসীর বাড়ির পাশে এ ঘটনা ঘটে। মৃত মানিক মিয়া ষোলনল এলাকার হুমায়ুন কবিরের ছেলে। তিনি ৫ দিন আগে সৌদি আরব থেকে দেশে আসেন।

মৃতের বাবা হুমায়ূন কবির জানান, তার ছেলে সকাল ৯ টায় বাড়ির পাশের নিজের জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈরি করার সময় ভুলক্রমে  বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশে নিজের জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মানিক মিয়ার মৃত্যু হয়। তার দুটি ছেলে আছে। বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বুড়িচং থানার ওসি মারুফ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!