ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুল ব্যাগে চার কেজি গাঁজা, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৬, ৪ নভেম্বর ২০২২
স্কুল ব্যাগে চার কেজি গাঁজা, গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে চার গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. আবুল বাশার কুমিল্লা জেলার সদর উপজেলার পশ্চিম জুরিকরন ইউপির বাটপাড়া গ্রামের জব্বার মিয়ার বাড়ির মৃত মো. আব্দুল জব্বারের ছেলে।

শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করনে। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী বাশারকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!