ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুকসুদপুরে চালক রুবেল খুনের রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ৬ নভেম্বর ২০২২
মুকসুদপুরে চালক রুবেল খুনের রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত ২ আসামি

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রাইভেটকার চালক রুবেল হত্যার রহস্যা উদঘাটন, ছিনতাইকৃত গাড়ি উদ্ধার ও ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৬ নভেম্বর) সকালে মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া এ তথ্য জানান।  

ওসি আবু বকর মিয়া বলেন, গত ১৭ অক্টোবর সকালে উপজেলার উজানী সড়কে কমলাপুর আগারী নামক স্থান থেকে মুকসুদপুর থানা পুলিশ হাত পা বাঁধা প্রাইভেটকার চালক রুবেল খানের লাশ উদ্ধার করে। পরে তার ভাই বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী অফিসার মুকসুদপুর থানার এসআই শহিদুল ইসলাম তদন্ত করে ছিনতাইকৃত প্রাইভেট কারটি গত ২৩ অক্টোবর ঢাকা জেলার আশুলিয়া থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।

পরবর্তীতে ৪ নভেম্বর র‌্যাব-৬ এর সহযোগিতায় গাজীপুর ও খুলনা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকারী এম এম ফেরদাউস ওরফে সবুজ এবং হোসাইন ইমামকে আটক করা হয়। পরে আটককৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Advertisement

মুকসুদপুর থানার ওসি আরো জানান  প্রাইভেটকার চালক রুবেল হত্যা এবং গাড়ি ছিনতাই মামলায় প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুইজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করি খুব শিগগিরই তাদের গ্রেফতার করা সম্ভব হবে। গ্রেফতারকৃতরা একাধিক মামলার আসামি। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!