এর আগে সোমবার (৭ নভেম্বর) বিকেলে বনানী ঘাট সংলগ্ন লক্ষ্মী নারায়ণ কটন মিলের পিছনে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফারদিন নূর পরশ নারায়ণগঞ্জের দেলপাড়া কুতুবপুরের নয়ামাটি এলাকার কাজী নুরুদ্দীন রানার ছেলে। তিনি বর্তমানে ঢাকার ডেমরার শান্তিবাগ কোনাপাড়া এলাকায় থাকতেন। সে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
.png)
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, বিকেলের দিকে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে আমরা নারায়ণগঞ্জ নৌ পুলিশকে জানাই। নৌ পুলিশ নদী থেকে লাশ উত্তোলন করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নিয়ে যায়। পরবর্তীতে লাশের পরিচয় পাওয়া যায়।
তিনি আরো জানান, নিহত ফারদিন নূর পরশ গত ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর তার বাবা কাজী নুরুদ্দিন ৫ নভেম্বর রামপুরা থানায় একটি জিডি (নম্বর-২৮১) করেন।
নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।