বড়শিতে ধরা পড়লো ৩৪ কেজির লাল কোরাল, দাম আকাশছোঁয়া
কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের বঙ্গোপসাগরে বড়শি দিয়ে ৩৪ কেজি ওজনের দুইটি লাল কোরাল মাছ ধরেছেন জেলে গনি।
মঙ্গলবার রাতে আবদুল গনির বড়শিতে লাল কোরাল দুইটি ধরা পড়ে। মাছ দুইটি সেন্টমার্টিন বাজারে আড়াই লাখ টাকা দাম হাঁকিয়েছেন।
জেলে আবদুল গনি বলেন, বঙ্গোপসাগরে এর আগেও ২০১৮ সালের ৩৫ কেজি ওজনের একটি পোয়া মাছ বিক্রি করেছিলাম ১০ লাখ টাকায়। ২০২০ সালের নভেম্বরে গণি পোয়া মাছ পেয়ে সেটি বিক্রি করেছিল ৬ লাখ টাকায়। মঙ্গলবার রাতেও দুইটি লাল পোয়া মাছ পেয়েছেন। মাছ দুটি দেখতে স্থানীয় লোকজন ভিড় করেন। সেন্টমার্টিন বাজারে ৩৪ কেজি ওজনের মাছ দুইটি দাম হাঁকিয়েছেন আড়াই লাখ। আরও কিছু দামের আশায় কক্সবাজার শহরের নিয়ে যাওয়া হয়েছে।
.png)
জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সেন্টমার্টিন দ্বীপে লাল কোরাল মাছ খুবই সুস্বাদু। কোরাল সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়। কোনো কোনো সময় এর চেয়ে বেশি ওজনের কোরাল পাওয়া যায়। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় সেন্টমার্টিন দ্বীপে এখন বড় বড় লাল কোরাল মাছ পাওয়া যাচ্ছে।