ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাজা থেকে বাঁচতে ১২ বছর প্রবাসে, দেশে ফিরেই ধরা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৮, ৯ নভেম্বর ২০২২
সাজা থেকে বাঁচতে ১২ বছর প্রবাসে, দেশে ফিরেই ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

সাজা থেকে বাঁচতে ১২ বছর প্রবাসে পালিয়ে ছিলেন দেলোয়ার হোসেন। প্রবাস থেকে দেশে ফেরার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন (৪৮) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মান্দারি এলাকার আমীর হোসেনের ছেলে।

মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় দেলোয়ারের বাড়ি আসার সংবাদ পেয়ে মান্দারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী।

জানা গেছে, ২০০৮ ও ২০০৯ সালে মাদকসহ গ্রেফতার হওয়ার পর জামিনে গিয়ে সাজা থেকে বাঁচার জন্য নিজ এলাকার সীমান্ত দিয়ে ভারতে চলে যান দেলোয়ার হোসেন। ২০১৪ সালে দুই মামলার রায়ে তাকে ৩ বছর ও ৫ বছরের সাজা দেয় আদালত। এদিকে সাজা এড়াতে ভারতে গিয়ে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি বসবাস করা শুরু করেন দেলোয়ার। মাঝে মাঝে বাড়িতে এলেও অবস্থান করতেন না।

Advertisement

ওসি দেবাশীষ জানান, গ্রেফতারের পর দেলোয়ার নিজেকে স্ট্রোকের রোগী পরিচয় দিয়ে অসুস্থতার ভান করেন। পরে আমরা তাকে উপজেলা হাসপাতালে নিয়ে ডাক্তার দেখাই। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান। পরে তাকে আদালতের মাধ্যকে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!