এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুর এলাকা থেকে ঐ চারজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- বিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ৪৮ বছর বয়সী জীবন চৌধুরী শাহীন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ৪৬ বছরের তহিদুর রহমান, ৪৫ বছরের জাকিরুল কবির ও ২৮ বছরের আমিন।
.png)
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় যুবদল নেতাসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এরপর শাহীন, তহিদুর ও জাকিরুলকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও পরিমল কুমার সরকার। এছাড়া আমিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।