ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কারাগারে দফতরি

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ৯ নভেম্বর ২০২২
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কারাগারে দফতরি
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে শিশু শ্রেণির এক শিক্ষার্থীকে (৬) ধর্ষণচেষ্টার অভিযোগে বিদ্যালয়ের দফতরিকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে অভিযুক্ত দফতরিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। এর আগে, গত রোববার ৩ নভেম্বর দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃত তাহের হোসেন রাজু (২৫) উপজেলার দেওটি ইউনিয়নের ঘাসেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি এবং একই গ্রামের মো. নুরুল হুদার ছেলে।  

স্থানীয়রা সূত্রে জানা যায়, গত রোববার দুপুরের দিকে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন রাজু। পরে বিষয়টি প্রথমে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হয়। একপর্যায়ে স্থানীয় এলাকাবাসী তাকে পুলিশে সোপর্দ করে।

সোনাইমুড়ী উপজেলার প্রাথমিক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে লোক পাঠানো হয়। তারা তদন্ত করে প্রতিবেদন দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিকে একইদিন দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!