ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বুড়িগঙ্গায় যুবকের ভাসমান লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ৯ নভেম্বর ২০২২
বুড়িগঙ্গায় যুবকের ভাসমান লাশ উদ্ধার
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় যমুনা ঘাটের পেছনে বুড়িগঙ্গা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, দুপুরে ফতুল্লার যমুনা ঘাটের পেছনে বুড়িগঙ্গা নদীতে ২৪- ২৫ বছরের এক যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে সন্ধ্যায় লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ।

পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই শাজাহান আলী জানান, লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে।

Advertisement

তিনি আরো জানান, নিহতের মাথায়, কপালে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে কালো রঙের ট্রাউজার ও গেঞ্জি ছিল। ছেলেটি প্রতিবন্ধী ছিল বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!