ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারের কটেজে একজনের রহস্যজনক মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০১:২০, ১০ নভেম্বর ২০২২
কক্সবাজারের কটেজে একজনের রহস্যজনক মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

ক্সবাজার শহরের লাইট হাউজে ‘ঢাকার বাড়ি’ নামে কটেজে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বুলু রুদ্র (৪৫)। তিনি চকরিয়া উপজেলার কাকারা ইউপির মৃত সুদর্শন রুদ্রের ছেলে। তার সঙ্গে ছিল দুলাল রুদ্র নামে আরো একজন।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় ‘ঢাকার বাড়ি’ কটেজ থেকে অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে বের করেন কয়েকজন ব্যক্তি। ওই ব্যক্তিকে বের করে একটি অটোরিকশায়  তুলে হাসপাতালের দিকে নিয়ে যায়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিকুর রহমান বলেন, এক রোগীকে জরুরি বিভাগে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ঢাকার বাড়ি নামে একটি হোটেল থেকে তাকে আনা হয়েছে বলে তার এক স্বজন জানান। তবে ওই স্বজনও কৌশলে পালিয়ে যায়। ওই ব্যক্তির শরীরে কোন ধরনের আঘাত দেখা যায়নি। এছাড়া মৃত্যুর কারণও নিশ্চিত বলা যাচ্ছে না। মরদেহ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশকে জানানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
 
কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, কটেজে এক ব্যক্তি অসুস্থবোধ করায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা গেছে বলে শুনেছি। তবে অন্য কোনো কারণ আছে কিনা জানি না। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Advertisement

এদিকে কটেজে ওই ব্যক্তি মারা যাওয়ার পরপরই ভাড়াটিয়া ও ম্যানেজারসহ সংশ্লিষ্টরা আত্মগোপনে চলে গেছে ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!