আটককৃতরা হলেন, আখাউড়া পৌর এলাকার রেলওয়ে পশ্চিম কলোনির রনি মিয়ার স্ত্রী হেনা আক্তার ও ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকার মৃত সৈয়দ মিয়ার ছেলে রাকিব মিয়া। আটক ওই দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ জানিয়েছে থানা-পুলিশ।
.png)
পুলিশ জানায়, জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের খালাজোড়া ও রেলওয়ে পশ্চিম কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করা হয়। আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মাদক মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, পৃথক অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান নিয়মিত চলছে। যেকোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে।