ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলনা পিস্তলে গুলির ভয়, ধরা দুই ছিনতাইকারী 

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৮, ১০ নভেম্বর ২০২২
খেলনা পিস্তলে গুলির ভয়, ধরা দুই ছিনতাইকারী 
গ্রেফতাররা। ছবি: ডেইলি বাংলাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাট-বোনারপাড়া সড়কে খেলনা পিস্তল দেখিয়ে ভয় দেখানো দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। 

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাকাইহাট-বোনারপাড়া সড়কের বাজুনিয়াপাড়া এলাকার বটতলী মোড় থেকে তাদের আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশে দেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে একটি  অটোরিকশা জব্দ করা হয়েছে। আটকদের বাড়ি সাদুল্লাপুর উপজেলায়।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে একটি অটোরিকশা দ্রুতগতিতে নাকাইহাট থেকে বোনারপাড়ার উদ্দেশে যেতে থাকে। পথে তারা একটি ভ্যানকে ধাক্কা দিলে ওই ভ্যানচালক তাদের পিছু ধাওয়া করে বটতলী মোড়ে আটকে ফেলেন। পরে ওই ভ্যানচালকের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে। তখন ছিনতাইকারীর কোমরে লুকিয়ে রাখা একটি পিস্তল বের করে তাকে গুলি করার ভয় দেখান। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ডাকাত সন্দেহে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন। 

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। এ সময় তাদের কাছে একটি খেলনা পিস্তলও পাওয়া যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!