ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আন্তঃজেলা গাড়ি ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৩, ১৮ অক্টোবর ২০২২
আন্তঃজেলা গাড়ি ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের পেকুয়ায় আন্তঃজেলা গাড়ি ছিনতাইকারীর চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে ধৃতদের বিরুদ্ধে পেকুয়া থানায় একটি ছিনতাই মামলা করা হয়েছে।

আটক চার ছিনতাইকারী হলেন, রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুরুল আমিনের ছেলে মোহাম্মদ সাইফুল (২৩), এবই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মোশারফের ছেলে সাইফুল ইসলাম প্রকাশ বাপ্পী (২৩), একই ইউনিয়নের ৪ নম্বর ইউনিয়নের জয়নাল আবেদিনের ছেলে জাহেদুল ইসলাম (২০) ও চকরিয়ার হারবাং ইউনিয়নের পহরচাদা গ্রামের শামসুল আলমের ছেলে মোহাম্মদ সাদেকুর রহমান (২০)। আটক চারজনের সঙ্গে পলাতক ঈদগড়ের ৭ নম্বর ওয়ার্ডের শুক্কুরসহ (২০) পাঁচজনকে আসামি করে পেকুয়া থানায় মামলা দায়ের করেন চট্টগ্রাম জেলার বাশঁখালী উপজেলার সরল ইউনিয়নের মিনজরিতলা গ্রামের মো. জাফরের ছেলে অটোরিকশাচালক মো. ফোরকান।

Advertisement

পেকুয়া থানার অপারেশন অফিসার মোজাম্মেল হোসাইন বলেন, মামলার এজাহারনামীয় পলাতক একজনকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ধৃত চারজনকে মঙ্গলবার সন্ধ্যায় আদালতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!