জানা যায়, বকশীগঞ্জ মালিবাগ এলাকার ঢেউটিন ব্যবসায়ী ইসমাইল হোসেন শনিবার রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে নিজ বাসায় ফিরছিলেন। এ সময় পথে দুই যুবক তার গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে ধরেন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলে দুই ছিনতাইকারী টাকার ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যান।
এ ঘটনায় ঐ ব্যবসায়ীর ছেলে নুরে আলম রিকু বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে রোববার ভোরে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উত্তর বাজার এলাকার উসমান আলীর ছেলে রমজান আলী এবং চর কাউরিয়া সীমারপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে হাবিবুর রহমান হৃদয়কে আটক করে থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া দুই লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
.png)
বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে রোববার বিকেলে আটককৃতদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।