আটক দালালরা হলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রশিদ, আইয়ুব, আমির হোসেন ও টেকনাফের পশ্চিম গুদারবিলের রবিউল আলম।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা।
.png)
পুলিশ সুপার বলেন, সাগর পথে মালয়েশিয়া নেয়ার প্রলোভন দেখিয়ে রোহিঙ্গাদের পাচার করতো ঐ চক্র। বুধবার সকালে পাচারকারীরা টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের দুইজনসহ কুতুপালং ও বালুখালি ক্যাম্পের ১১ রোহিঙ্গাকে টেকনাফের মহেষখালীয়া পাড়ায় এক বাড়িতে এনে রাখেন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় চার দালালসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটক চার পাচারকারীকে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও ১১ রোহিঙ্গাকে সিআইসির মাধ্যমে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।