ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১২ লাখ টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ৯ নভেম্বর ২০২২
১২ লাখ টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে ১২ লাখ টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।  

আটককৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হানিফের মেয়ে সাহাজিদা ও সৈয়দ আলমের মেয়ে আম্বিয়া।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ফেনীর মহিপালে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করেন র‌্যাব সদস্যরা। এ সময় ঢাকাগামী পরিবহনে উঠার সময় রোহিঙ্গা নারী সাহাজিদা ও আম্বিয়ার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ৩ হাজার ৯৪০টি ইয়াবা উদ্ধার করা হয়। 

Advertisement

ফেনী র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. জুনায়েদ জাহেদী জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। পরে আটককৃত রোহিঙ্গা নারীদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, র‌্যাবের হাতে ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গা নারীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!