ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৪, ৮ নভেম্বর ২০২২
উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প -ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ সেলিম (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

নিহত রোহিঙ্গা যুবক মোহাম্মদ সেলিম টেকনাফের মোছনী রেজিস্ট্রার্ড ক্যাম্পের আবদুস সালামের ছেলে।

Advertisement

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার ভোরে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে অজ্ঞাত তিন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ সেলিমকে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হলে ঐ তিন ব্যক্তি পালিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

প্রাথমিকভাবে জানা গেছে, রোহিঙ্গা যুবক মোহাম্মদ সেলিম ‘নবী হোসেন গ্রুপে’র সদস্য হিসেবে কাজ করতেন। রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপ ও মুন্না গ্রুপের মধ্যে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!