[ আন্তর্জাতিক ]
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ৮০ রোহিঙ্গা আটক
আটক রোহিঙ্গা নারী ও শিশুরা (ছবি: সংগৃহীত)
নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ৮০ জনেরও বেশি রোহিঙ্গাকে আটক করেছে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনী। মানব পাচারকারীদের মাধ্যমে তারা দেশ ছাড়তে চেয়েছিল।
শুক্রবার দক্ষিণ-পূর্বাঞ্চলের সোম রাজ্যের থানবিউজায়াত শহরের কাছ থেকে তাদের আটক করা হয়।
দেশটির একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, আটক রোহিঙ্গা মুসলিমদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পাচারকারীরা তাদের রেখে যাওয়ার পর একটি রাবার বাগানের কাছে অবস্থান করছিল এসব রোহিঙ্গারা। তাদের মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পথিমধ্যে তাদের ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।
.png)
প্রসঙ্গত, মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ব্যাপকভাবে অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হয়। এ কারণে তারা দীর্ঘদিন ধরে নাগরিকত্ব, স্বাস্থ্যসেবা ও শিক্ষা থেকে বঞ্চিত। সূত্র: এএফপি
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!