ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে চার রোহিঙ্গাসহ ২২ আসামি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৪, ৩ নভেম্বর ২০২২
টেকনাফে চার রোহিঙ্গাসহ ২২ আসামি গ্রেফতার
বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চার রোহিঙ্গাসহ গ্রেফতারকৃত ২২ আসামি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চার রোহিঙ্গাসহ ২২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ৪ রোহিঙ্গা হলো- হ্নীলা ইউপি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-ডি এর বাসিন্দা আনু মিয়ার ছেলে সেলিম, একই ক্যাম্প এবং ব্লকের বাসিন্দা মৃত আমিন মোহাম্মদের ছেলে আবুল হোসেন, ব্লক-বি এর বাসিন্দা আব্দুল জলিলের ছেলে নুরুল আমিন ও উখিয়া কুতুপালং ক্যাম্পের ব্লক-বি এর বাসিন্দা আবুল বশরের ছেলে মো. ছলিম।

Advertisement

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো.আব্দুল হালিম।

তিনি জানান, বুধবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত তারই নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওয়ারেন্টভুক্ত ২২ আসামিকে গ্ৰেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে পুলিশ অ্যাসল্ট মামলার চারজন রোহিঙ্গাকে আসামি রয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমআরকে
ট্যাগ: রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!