ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে চার রোহিঙ্গাসহ আটক ৫

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৬, ৭ নভেম্বর ২০২২
মৌলভীবাজারে চার রোহিঙ্গাসহ আটক ৫
মৌলভীবাজারে চার রোহিঙ্গাসহ আটক ৫

মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্তে চার রোহিঙ্গা শরণার্থীসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয়রা। রোববার ভোরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- মো. রিয়াজ উদ্দিন, মো. সালমান, আব্দুর রাজ্জাক, নুর কলিমা ও বান্দরবনের নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দা মো. রিয়াজ। এরমধ্যে চারজনকে পুলিশ স্কটের মাধ্যমে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আর নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দা মো. রিয়াজকে আদালতে সোপর্দ করা হবে।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ মাসুক মিয়া বলেন, কুমারশাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টাকালে ৪ রোহিঙ্গা শরণার্থীসহ পাঁচজনকে আটক করে স্থানীয়রা। তারা কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছিলেন। আটকদের মধ্যে চারজন রোহিঙ্গা। তাদের পুলিশ স্কটের মাধ্যমে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আর একজনের বাড়ি নাইক্ষ্যংছড়ি থানায়। তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!