[ দেশজুড়ে ]
উখিয়ায় বাংলাদেশি পাসপোর্টসহ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গা- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়া উপজেলায় বাংলাদেশি পাসপোর্টসহ মোহাম্মদ শরীফ নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব।
শনিবার রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-১১ এর সিআইসি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত শরীফ একই ক্যাম্পের ব্লক-সি এর মোহাম্মদ হাশিমের ছেলে।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফ স্বীকার করেন বিদেশ যাওয়ার জন্য মিথ্যা পরিচয়ে পাসপোর্টটি তৈরি করেছেন। শরীফকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!