ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাজারের বটগাছে ঝুলছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৯, ১১ নভেম্বর ২০২২
মাজারের বটগাছে ঝুলছিল অজ্ঞাত ব্যক্তির লাশ
কমলগঞ্জ থানা। ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাজারের একটি বটগাছ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার সদর ইউপির দক্ষিণ বালিগাঁও এলাকার গরম শাহর মাজারের একটি বটগাছের ডালে একটা অজ্ঞাত ব্যক্তির লাশ ঝুলতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত ১০ টার দিকে ঘটনাস্থলে গিয়ে বট গাছের ডাল থেকে মরদেহ উদ্ধার করে।

মরদেহটি নিচে নামালে অজাত ব্যক্তির পকেট থেকে আইডি কার্ডের মাধ্যমের শনাক্ত করা হয় মৃত ব্যক্তির পরিচয়। নিহত ব্যক্তি সিলেটের বালাগঞ্জ উপজেলার দক্ষিণ রাইক ধারা গ্রামের মদরিছ মিয়ার ছেলে বাবুল মিয়া। আত্মহত্যাটি ঘিরে এলাকায় রহস্য দেখা  দিয়েছে। 

Advertisement

কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটি হত্যা নাকি আত্নহত্যা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!