[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে ৮ কেজি গাঁজাসহ আটক ১
ছবি ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৮ কেজি গাঁজাসহ রাজু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বরের পুর্বপাশে সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী কুমিল্লার কোতোয়ালি থানার ধর্মপুর ভিক্টরিয়া কলেজ রোড এলাকার মৃত শামছুল ড্রাইভারের ছেলে।
.png)
সলঙ্গা থানার ওসি শহিদুল ইসলাম শুক্রবার দুপুরে জানান, ফেনী থেকে একটি যাত্রীবাহী বাস ঠাকুরগাঁও রানীশংকৈল যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল গোলচত্বরে এলাকার সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রাজুকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!