ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাত সর্দারসহ আটক ৫

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৬, ১১ নভেম্বর ২০২২
কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাত সর্দারসহ আটক ৫
ডাকাত সর্দারসহ আটককৃতরা

কুমিল্লার চৌদ্দগ্রামে সর্দার শিপনসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন-নোয়াখালী জেলার সেনবাগ থানার বালিয়াকান্দি গ্রামের মো. সোলেমান ওরফে ইউসুফ মিকারের ছেলে মো. জাকির হোসেন ওরফে শিপন ও মো. সুজন, লক্ষ্মীপুর জেলার সদর থানার রাজিবপুর গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে মো. শাখাওয়াত হোসেন আরিফ ওরফে সাগর, নোয়াখালী জেলার কবিরহাট থানার চর গুইল্লা খালী গ্রামের মৃত আব্দুল হালিমের মো. সোহেল রানা, কুমিল্লা জেলার চান্দিনা থানার দল্লাই নবাবপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন।

গত ১৮ অক্টোবর গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা এলাকার গ্রীন ভিলা এগ্রো ফার্মে ডাকাত দল নৈশ প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে ৬টি গরু পিকআপে করে নিয়ে যায়।

Advertisement

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার একটি টিম বুধবার ও বৃহস্পতিবার নোয়াখালীর কবিরহাট ও সেনবাগ এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সর্দার শিপনসহ ৫ ডাকাতকে আটক করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, একটি মোটরসাইকেল ও একটি তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!