শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, বৃহস্পতিবার রাতে শহরের ঘোষপাড়া এলাকায় তাকে জখম করে ছিনতাইকারীরা। মৃত কুমার দাস শহরের ষাটবাড়িয়া এলাকার পাগলা দাসের ছেলে। কুমার দাস পেশায় একজন রিকশাচালক ছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার সকালে কুমার দাস রিকশা নিয়ে বের হন। রাতে ফিরে না এলে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে শহরের জামতলা এলাকা থেকে তার রিকশা উদ্ধার করা হয়। এ সময় রিকশার ব্যাটারি ছিল না। শুক্রবার সকালে স্থানীয়রা শহরের ঘোষপাড়া কালভার্টের নিচে কুমার দাসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। কুমার দাসকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, কুমার দাসকে জখম করে ছিনতাইকারীরা রিকশার ব্যাটারি নিয়ে গেছে।
.png)
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।