ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০১, ১২ নভেম্বর ২০২২
ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে কাওরাইদ স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া এলাকায় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনে এ ঘটনা ঘটে।

শ্রীপুর রেলস্টেশনের মাস্টার শামীমা জাহান জানান, সকাল ১০টার দিকে কাওরাইদ রেলস্টেশন থেকে শ্রীপুরের উদ্দেশে ছেড়ে আসে ঢাকাগামী কমিউটার ট্রেনটি। সাতখামাইর স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এ সময় ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশনে ও ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস কাওরাইদ স্টেশনে যাত্রাবিরতি করে।

Advertisement

তিনি বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক করতে মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিন আলাদা করে বিকল হওয়া ট্রেনের কাছে নেয়া হচ্ছে। এরপর ট্রেনটি শ্রীপুর স্টেশনে এনে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!