[ দেশজুড়ে ]
হঠাৎ ইঞ্জিন বিকল, এক ঘণ্টা পর সচল রেল যোগাযোগ
ফাইল ছবি
ময়মনসিংহের ত্রিশালে ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে বন্ধ ছিল ট্রেন চলাচল। তবে এক ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা। পরে পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ রেলস্টেশের উপ-পরিদর্শক মো. মুসা।
তিনি বলন, সকালে ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ভাওয়াল এক্সপ্রেস। পথে ত্রিশালের আওলিয়ানগর স্টেশনের আউটার সিগন্যালের কাছে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ময়মনসিংহ কেওয়াটখালী লোকোশেড থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন সরিয়ে নিলে ঘণ্টাখানেক পর ফের ট্রেন চলাচল শুরু হয়। এ সময় ময়মনসিংহ রেলস্টেশনে ব্রহ্মপুত্র ও গফরগাঁও রেলস্টেশনে বলাকা ট্রেন আটকে ছিল।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!