ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ২২ আগস্ট ২০২২
ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
ফাইল ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলায় কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দৌলতকান্দি স্টেশনে আসার পর ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে যায়।

দৌলতকান্দি স্টেশন মাস্টার সামসুল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশনে পৌঁছায়। পরে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনটিকে উদ্ধারে বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে। ওই ইঞ্জিনটি এলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে এখন পর্যন্ত একটি লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!