ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলেকে মারধরের পর ঘরে তালাবদ্ধ, মিলল ঝুলন্ত লাশ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ১২ নভেম্বর ২০২২
ছেলেকে মারধরের পর ঘরে তালাবদ্ধ, মিলল ঝুলন্ত লাশ
ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় তাওসীফ (১৮) নামে এক ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহারবিল ইউনিয়নের এ ঘটনা ঘটে। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত তাওসীফ (১৮) উপজেলার সাহারবিল ইউপির ৭নং ওয়ার্ডের শাহপুর গ্রামের মো. ছাবের আহমেদের ছেলে।

তাওসীফের মা জানান, কয়েকদিন ধরে ছেলে ও তার বাবার মধ্যে কথা-কাটাকাটি নিয়ে মনোমালিন্য হয়। শুক্রবার সকালে তাওসীফকে মারধরের পর ঘরে রেখে তালাবদ্ধ করা হয়। ওইদিন সন্ধ্যায় ছেলের কোনো ছাড়া শব্দ না পেয়ে তালা খুলে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ছেলেটি ঝুলে আছে।

Advertisement

চকরিয়া থানার এসআই মো. কামরুল ইসলাম জানান, ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থল গিয়ে তাওসীফকে মাটিতে শুয়ে রাখা অবস্থায় দেখতে পাই। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তাওসীফের গলায় কাপড় প্যাঁচানো একটি চিহ্ন দেখা গেছে।

তার পরিবারের দাবি, ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখে তার নিঃশ্বাস আছে ভেবে তড়িঘড়ি করে সিলিং ফ্যান থেকে নামিয়ে রাখি। পরে দেখি ছেলেটি নিথর হয়ে গেছে।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, উদ্ধারকৃত তাওসীফের লাশ শনিবার সকালে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানতে পারবো।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চকরিয়া লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!