[ দেশজুড়ে ]
বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ
ফাইল ছবি
বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা নৌপুলিশ। শনিবার বিকেলে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পাগলা নৌপুলিশের এসআই শাহজাহান সাজু জানান, শনিবার বিকেলে বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকায় কচুরিপানার সঙ্গে ভাসছিল অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের লাশ। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে।
তবে লাশ বেশ কিছুদিন আগের হওয়ায় লাশের চেহারা বিকৃত হয়ে গেছে। যুবকের পরনে ছিল জিন্সের প্যান্ট ও ফতুয়া। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!