ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কের পাশে ধানক্ষেতে মিলল নবজাতকের বস্তাবন্দি লাশ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৫, ১২ নভেম্বর ২০২২
সড়কের পাশে ধানক্ষেতে মিলল নবজাতকের বস্তাবন্দি লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বস্তাবন্দি নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে নয়াপাড়া গ্রাম এলাকায় সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে স্থানীয়রা সড়কের পাশে একটি বস্তা দেখতে পায়। বস্তা খুলে দেখা যায় এক মেয়ে নবজাতকের লাশ। এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে তারা গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ওসি রাশেদ হাসান বলেন, কেউ হয়তো নবজাতকের লাশ বস্তায় ভরে রাস্তায় পাশে ধানক্ষেতে ফেলে গেছে। লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!