ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজাপুরে একসঙ্গে জন্ম নেয়া ৩ নবজাতকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৪, ১০ নভেম্বর ২০২২
রাজাপুরে একসঙ্গে জন্ম নেয়া ৩ নবজাতকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুরের চারাখালি গ্রামে একসঙ্গে জন্ম নেয়া তিন নবজাতকই মারা গেছে।

বৃহস্পতিবার সকালে দুই নবজাতক এবং দুপুরে অপর নবজাতকের মৃত্যু হয়। একইদিন দুপুর ১টার দিকে জানাজা নামাজ শেষে ঐ তিন নবজাতককে মা নাজমিন বেগমের চারাখালি গ্রামের বাবা বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মারা যাওয়া ঐ নবজাতকদের নাম রাখা হয়েছিল- খলিল উল্লাহ, ইমাম ও আব্দুর রহমান। নাজমিন বেগম একই গ্রামের হারুন জোমাদ্দারের মেয়ে এবং পিরোজপুরের হুলারহাটের সোবাহানের ছেলে রিকশাচালক ইউনুচ হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। রিকশাচালক স্বামীও তেমন একটা খোঁজখবর নিতেন না। গত মঙ্গলবার গভীর রাতে চারাখালি গ্রামে বাবার বাড়িতে নরমাল ডেলিভারিতে তিন ছেলে সন্তানকে জন্ম দেন নাজমিন বেগম।

গালুয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস ফরাজি এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য মরিয়ম বেগম জানান, নাজমিন বেগমের স্বামী খোঁজখবর না নেয়ায় পঙ্গু বাবা হারুনের সংসারে চার বছর বয়সী লিমাকে নিয়ে থাকতেন নাজমিন। আর্থিক সংকটের কারণে বাড়িতেই গত মঙ্গলবার রাতে তিন ছেলে সন্তানের জন্ম দেন। শিশু তিনটি আজ মারা গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!