ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৭, ১২ মার্চ ২০২২
নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু
ফাইল ছবি

নোয়াখালীর মাইজদী হাসপাতাল সড়কে চিকিৎসকদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে নবজাতকের পরিবার সুধারাম থানায় মৌখিক অভিযোগ জানিয়েছে। 

নিহত নবজাতক বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের মো. সোহেল হোসেন ও আমেনা বেগমের তৃতীয় সন্তান।

নবজাতকের বাবা মো. সোহেল হোসেন অভিযোগ করে জানান, আমার স্ত্রীর আল্ট্রাসনোগ্রাফি করানোর পর থেকে ৩ দিন ধরে হাসপাতালে ভর্তি। শুক্রবার দুপুরে ডাক্তার বলেন, জরুরি অপারেশন করাতে হবে। জি-৮ গ্রামীন প্রাইভেট হাসপাতাল থেকে সন্ধ্যায় ডাক্তার বলেন, আমাদের মৃত সন্তান হয়েছে। তাই মরদেহ নিয়ে দাফন করতে বাড়ি চলে যাই। রাতে দাফনের সময় দেখি মাথায় বড় কাটার দাগ।

Advertisement

তিনি আরো জানান, মাথায় বড় কাটার ফলে আমার সন্তান মারা গেছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

নবজাতকের চাচা মো. রাজু বলেন, আমরা মরদেহ নিয়ে থানায় ঘুরছি। এ ঘটনায় কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

হাসপাতালের পরিচালক মো. স্বপন বলেন, হাসপাতালে কোনো সমস্যা হয়নি, নবজাতককে বাড়িতে নেয়ার পর হয়তো তাদের সমস্যা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চিকিৎসক ডা. শায়লা সুলতানা ঝুমু জানান, যেহেতু ৬ মাসের বাচ্চা, তাছাড়া পানি নেই, রোগীর ব্যথা ছিল এবং হার্টবিট কম ছিল। সিজারে কোনো সমস্যা হয়নি। তারা নবজাতককে হাসপাতাল থেকে বুঝে নিয়েছে। পরে এসে যদি কোনো সমস্যার কথা বলে তা ঠিক নয়। আমাদের কোনো ভুল ছিল না, এটা তার তৃতীয় সিজার। প্রয়োজনে নবজাতকের ময়নাতদন্ত করে দেখুক।

সুধারাম মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!