এর আগে, গত ৬ নভেম্বর ওই নবজাতকের জন্ম হয় বলে জানান শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ।
নবজাতকের মায়ের নাম ইতি। ২০ বছরের ইতি বগুড়া সদরের এরুলিয়া বানদিঘী গ্রামের বাসিন্দা।
.png)
ডা. আব্দুল ওয়াদুদ বলেন, ওই নবজাতকসহ তার মাকে বুধবার দুপুরে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। তারা বাড়ি যাওয়ার সময় হাসপাতালের আউটডোরে অজ্ঞাত এক নারীর মাধ্যমে প্রতারণার শিকার হন। ওই সময় এক নারী এসে নবজাতক জন্ম হওয়ায় তাদেরকে সমাজসেবা অফিস থেকে আর্থিক সহায়তা পাইয়ে দেওয়ার প্রলোভন দেন। এছাড়া আরও বিভিন্ন ধরনের কথা বলে নবজাতকের পরিবারের সদস্যদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন অজ্ঞাত ওই নারী।
তিনি আরো বলেন, শজিমেক হাসপাতালের আউটডোরে নবজাতকটি ইতির বোন রোজিনার কোলে ছিল। একপর্যায়ে রোজিনা নবজাতককে অজ্ঞাত নারীর কোলে দেন। এ সময় অজ্ঞাত ওই নারীর কথা অনুযায়ী আর্থিক সহায়তা পাওয়ার আশায় রোজিনা কিছু কাগজপত্র ফটোকপি করতে বের হন। এ সুযোগে নবজাতককে নিয়ে পালিয়ে যান ওই নারী।
শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ আরো বলেন, আমরা সিসি ক্যামেরায় অজ্ঞাত ওই নারীকে দেখেছি। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। ওই নারীর মুখে মাস্ক ছিল। ভিডিও ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। নবজাতককে উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন।