বুধবার দুপুর ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে নিহত ঐ নবজাতকের পরিচয় জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার এসআই মো. হানিফ মিয়া জানান, কাশিমপুর থানাধীন নয়াপাড়া এলাকায় একটি ময়লার ড্রাম আছে। সেখানে কয়েকটি কুকুর ময়লা-আবর্জনা খেতে গিয়ে ড্রামটি কাত করে ফেলে দেয়। এ সময় ড্রামের ভেতর থেকে নবজাতকের লাশটি বের হয়ে সড়কের পাশে পড়ে। পরে এলাকাবাসী থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
.png)
তিনি আরো জানান, পরে ঐ নবজাতকের লাশ গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, কেউ ঐ নবজাতকের লাশ ময়লার ড্রামে ফেলে গেছে।