ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৪, ১৪ অক্টোবর ২০২২
মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

শুক্রবার বিকেলে মেঘনা নদীর কাট বাজার এলাকার গৌরিপুর ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ভৈরব বাজারের কাট বাজার এলাকার গৌরিপুর ঘাট থেকে লাশটি উদ্ধার করে।

Advertisement

ভৈরব নৌ থানার উপ-পরিদর্শক মো. রাসেল মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়।

তিনি আরো জানান, লাশের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। তার পরিচয় সন্ধানের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!