ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ মাদরাসাছাত্রের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৬, ১৪ অক্টোবর ২০২২
কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ মাদরাসাছাত্রের লাশ উদ্ধার
ফাইল ফটো

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ মাদরাসাছাত্রের নিখোঁজ লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে থেকে মোহাম্মদ তাহসিন নামে ঐ মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়। এর আগে, তিনি একইদিন সকাল ৭টার দিকে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন। মৃত তাহসিন কুমিল্লার সদর দক্ষিণ থানা এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লা শহরের কাসেমুল উলুম মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাহসিনসহ চার বন্ধু শুক্রবার ভোরে কক্সবাজার পৌঁছান। তাদের মধ্যে তিন বন্ধু সমুদ্রে গোসলে নামেন। একপর্যায়ে সকাল ৭টার দিকে ফয়সাল নামে এক বন্ধু সাগরে ডুবে যেতে থাকে। এ সময় তাহসিন বন্ধু ফয়সালকে উদ্ধার করতে সমুদ্রে ঝাঁপ দেন। কিন্তু ফয়সাল তীরে উঠতে পারলেও তাহসিন ঢেউয়ের টানে ভেসে যান সমুদ্রের গভীরে।

Advertisement

তিনি আরো বলেন, মৃত তাহসিনের পরিবারকে সকালে খবর দেওয়া হয়েছে। এছাড়া লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: লাশ উদ্ধার
লিংক সফলভাবে কপি হয়েছে!