ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুকসুদপুরে যুবকের লাশ উদ্ধার

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৭, ১৭ অক্টোবর ২০২২
মুকসুদপুরে যুবকের লাশ উদ্ধার
ছবি ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার কমলাপুর-উজানী সড়কের কমলাপুর আগারী নামক স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে আমরা সংবাদ পাই কমলাপুর আগারী নামক স্থানে একটি লাশ পড়ে আছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। মৃত যুবকের কোনো নাম পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: লাশ উদ্ধার
লিংক সফলভাবে কপি হয়েছে!