ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তাড়াশে যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০২২
তাড়াশে যুবকের লাশ উদ্ধার
ফাইল ফটো

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মহাসড়ক থেকে অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার চড় হামকুড়িয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে কাজ করছে সিআইডি ও পিবিআই।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, চর হামকুড়িয়া এলাকায় মহাসড়কের ওপর অজ্ঞাত ঐ যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

Advertisement

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় নিহত হন ঐ যুবক। এরপর তার পায়ের ওপর দিয়ে একাধিক যানবাহন চলে যাওয়ায় লাশ ক্ষতবিক্ষত হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!