ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুরমায় নিখোঁজ ৩, লাশ উদ্ধার ২

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১০, ২৩ সেপ্টেম্বর ২০২২
সুরমায় নিখোঁজ ৩, লাশ উদ্ধার ২
লাশ উদ্ধার: প্রতীকী ছবি

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে নিখোঁজ ৩ জনের মধ্যে ২ জনের লাশ উদ্ধার করেছে সার্ভিসের কর্মীরা। তারা হলেন-তুলা মিয়া ও হেলাল মিয়া নামের দুজনের লাশ উদ্ধার করেছে সার্ভিসের কর্মীরা।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নদীর সংবাদপুর গ্রাম অংশ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুল নাসের বলেন, বৃহস্পতিবার রাতে বালুবোঝাই নৌকার সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে ছয়জন নদীতে পড়ে যান। তিনজন নৌকায় উঠতে পারলেও বাকি তিনজন নিখোঁজ হন। সকালে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসকর্মীরা কাজ শুরু করেন। পরে দুপুরে দুজনের লাশ উদ্ধার করা হয়।

Advertisement

এ ঘটনায় বাল্কহেডচালক পিরোজপুরের মঠবাড়িয়া থানার তুপখানা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নান্না মিয়া, একই জেলার ভান্ডারিয়া থানার হরিনপাশা গ্রামের মমিন উদ্দিনের ছেলে কবির হোসেন, তার ছেলে তাওহিদ মিয়া ও মঠবাড়িয়া থানার উদয়তারা বুরুঞ্চা গ্রামের নেছার তালুকদারের ছেলে আয়ুব আলীকে আটক করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!