ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৯, ১৩ নভেম্বর ২০২২
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ 
ফাইল ফটো

ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন আরো একজন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে মিন্টু (৩৫) ও আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি গ্রামের আফাজউদ্দীনের ছেলে হাসান (৩০)। আহত হয়েছেন একই গ্রামের ফিরোজ হাসান।

এলাকাবাসী ও প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, নিহত দুজনই অটোরিকশা চালক। পাশাপাশি তারা কাঁচামালের ব্যবসা করেন। টাকা নেয়ার জন্য ফাড়াবাড়ি থেকে জেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। 

Advertisement

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সে সময় চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. নুরুজ্জামান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুজন মারা যান। একজনের চিকিৎসা চলছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঠাকুরগাঁও
লিংক সফলভাবে কপি হয়েছে!