রোববার সকালে পীরগঞ্জ উপজেলার চাপোর বাজার এলাকার একটি আম বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বদরুল উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের উত্তর মালঞ্চা (কাটাবাড়ি) গ্রামের সফিজুলের ছেলে। এ ঘটনায় আটককৃত হুমায়ুন কবীর উপজেলার মল্লিকপুর গ্রামের রশিদের ছেলে।
জানা যায়, শনিবার রাত ১১টা পর্যন্ত পরিবারের লোকজনের সঙ্গে বদরুলের মোবাইলে যোগাযোগ হয়েছিল। এরপর তার ফোন বন্ধ পাওয়া যায় এবং রাতে তিনি বাড়ি ফেরেননি। সকালে চাপোর বাজার এলাকার একটি আম বাগানে তার গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশে দেন।
.png)
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, বদরুল ইসলামকে হত্যা করে লাশ আম বাগানে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।