বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার সুজাবাদ উত্তরপাড়া গ্রামের এসএসবি ইটভাটার পাশের কৃষিজমিতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায় পুলিশ। এর আগে, মঙ্গলবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানান শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ।
মৃত ৬৫ বছরের চাঁন মিয়া ওই উপজেলার মাঝিড়া ইউপির সুজাবাদ উত্তরপাড়া গ্রামের হাসেন আলীর ছেলে।
.png)
পুলিশ কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। প্রাথমিকভাবে মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।