ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরাইলে যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ১৯ অক্টোবর ২০২২
সরাইলে যুবকের লাশ উদ্ধার
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু বলেন, মহাসড়কের পাশে ঐ যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

Advertisement

তিনি আরো বলেন, ঐ যুবকের নাম-পরিচয় শনাক্ত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। আশা করছি পিবিআই ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে তার পরিচয় শনাক্ত করতে পারবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!