[ দেশজুড়ে ]
নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
ফাইল ফটো
নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে পুলিশ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মৃতের স্বামীকে আটক করেছে পুলিশ।
মৃত শিল্পী আক্তার উপজেলার ৩ নং পরকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খালিশপাড়ার বাশঁতলা এলাকার বাড়ির মোবারক উল্লাহর স্ত্রী। তিনি সন্তানের জননী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ৩টার দিকে পুলিশ ঘরের পাশে পুকুর থেকে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি। তবে মৃত গৃহবধূর বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা নেয়।
.png)
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুর ২টার দিকে লাশ উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতেলের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!