ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দি তরুণী উদ্ধারের ঘটনায় নারী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪১, ২২ জুলাই ২০২২
ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দি তরুণী উদ্ধারের ঘটনায় নারী গ্রেফতার
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দি তরুণী উদ্ধারের ঘটনায় গোলজান নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোররাতে দিনাজপুরের বীরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোলজান মামলার দুই নম্বর আসামি। 

ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন বলেন, গ্রেফতার গোলজানকে আজ কোর্টে তোলা হবে। মামলার তদন্ত প্রক্রিয়াধীন। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান।

Advertisement

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে অপহরণের উদ্দ্যেশ্যে মাহফুজা নামে এক মাদরাসা ছাত্রীকে হাত-পা বেঁধে বস্তাবন্দি করে টাঙন নদীর পাড়ে ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সুস্থ্য আছেন মাহফুজা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!