হরিপুর থানার ওসি আরঙ্গজেব বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বকুয়া ইউপির বেতনা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজির উদ্দীন হরিপুর উপজেলার বকুয়া ইউপির মানিকখাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে ও রবিউল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউপির মশালডাঙ্গী গ্রামের ভক্কু মিঞার ছেলে।
.png)
ওসি আরঙ্গজেব বলেন, মঙ্গলবার সকালে নিহতরা অবৈধভাবে বেতনা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্তের ৬৭২/এস পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। নাজির উদ্দীন ও রবিউল ইসলাম গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এ সময় রবিউলকে বালিয়াডাঙ্গীতে নেয়ার পথে তার মৃত্যু হয়। আর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান নাজির উদ্দীন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে